ঢাকামঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

TITUL ISLAM
জানুয়ারি ৮, ২০১৯ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলায় স্বপন চন্দ্র (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার(৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিংবিদ্যাবাগিস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক স্বপন চন্দ্র ওই গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে বলে জানাগেছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, সোমবার সন্ধ্যায় বাজার গিয়ে বাড়ি ফিরেনি স্বপন। পরদিন সকালে স্থানীয়রা তার বাড়ির অদুরে ফসলী জমিতে স্বপনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথায় ধারালো অস্ত্রে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্রে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। হত্যার রহস্য উৎঘাটন ও ঘাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।