ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে,সবাই ভোট কেন্দ্রে যাবেন। কেউ যেন মন খারাপ করে বাড়িতে বসে না থাকে- দুলু

TITUL ISLAM
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে,সবাই ভোট কেন্দ্রে যাবেন। কেউ যেন মন খারাপ করে বাড়িতে বসে না থাকে। আপনাদের ভোটে আমি এমপি হতে পারলে এই এলাকার বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রম হাতে নেব। আমি নির্বাচিত হলে লালমনিরহাট কে আলোকিত ও সমৃদ্ধশালী এলাকা করতে চাই- বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  রাতে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠের জিয়া মঞ্চ থেকে জেলা বিএনপি আয়োজিত ও বড়বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী সমাবেশে স্কুল মাঠটি কানায় কানায় ভরে ওঠে। এসময় বিভিন্ন ধরনের প্লাকার্ড, হাতে ধানের শীষের ছড়া নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে লোকজন জড়ো হন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধি,কৃষক প্রতিনিধি,তরুণ প্রজন্মের নাগরিক,হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন নাগরিকগণ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।