ঢাকাবুধবার , ২ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দীপিকা পাড়ুকোনের নামে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দোসার নামকরণ

TITUL ISLAM
জানুয়ারি ২, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক! তারকাদের জন্য ভক্তরা কতো কিছুই না করে। তাদের সম্মানে বিভিন্ন জিনিসের নাম রাখা হয়। এর মধ্যে বিভিন্ন স্থান ও স্থাপনার পাশাপাশি থাকে খাবার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমনই একটি ঘটনার খবর মিলেছে।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দোসার নামকরণ হয়েছে। গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি খাবারের মেন্যু শেয়ার করেছেন শৈলী নামে দীপিকার একজন ভক্ত। এতে দেখা গেছে, বিভিন্ন পদের মধ্যে রয়েছে ‘দীপিকা পাড়ুকোন দোসা’।

টুইটে শৈলী লিখেছেন, ‘টেক্সাসের অস্টিনের মানুষজন দীপিকাকে খাচ্ছেন! তবে দোসা হিসেবে। এখানকার একটি রেস্টুরেন্টে দীপিকার নামে দোসার নামকরণ হয়েছে।’

ভক্তের শেয়ার করা ছবির নিচে মন্তব্য করে দীপিকা লিখেছেন, ‘দারুণভাবে নতুন বছরের সূচনা হলো। হ্যাপি নিউ ইয়ার।’

দোসার আগেও দীপিকার নামে খাবারের নাম রাখা হয়েছে। তিনি টুইটারে একটি ছবি শেয়ার করে তা জানিয়েছেন। এতে দেখা যাচ্ছে, তার নামে একটি পরটার নামকরণ হয়েছে।

মধুচন্দ্রিমার জন্য গত ৩০ ডিসেম্বর নিউইয়র্ক পাড়ি জমিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেখানেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি। আগামী ৫ জানুয়ারি সেখানেই ৩৩তম জন্মদিনের কেক কাটবেন দীপিকা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।