ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

TITUL ISLAM
জুন ২৩, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। পরে র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি এমদাদুল হক, আমিনুর রহমান প্রামাণিক, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, আব্দুল আউয়াল পাভেল, লাইয়েবুল ইসলাম লেবু প্রমুখ।
এসময় উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেবদাস বর্মন, সদস্য সচিব রজব আলী, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দীন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র লীগের সভাপতি কাওছার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক জিএম শাহজালালসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।