ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

TITUL ISLAM
জুন ১৫, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদের উপর হামলা চালিয়েছে কাদের ও গফুর বাহিনীর সন্ত্রাসীরা।

সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে।

শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর ও তার ক্যামরা ১০ হাজার টাকা সহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়।

এসময় উক্ত কাদের বাহিনী ও গফুর বাহিনীর সাংবাদিক সাব্বির আহমেদ কে তাদের বিরোধী কোন সংবাদ করলে প্রান নাশের হুমকি ও প্রধান করে ও তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করা ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

বর্তমান সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে যার বেড নং ১৩/

এঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

কালীগঞ্জ থানার ওসি এটি এম গোলাম রসুল
ঘটনার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তারা অভিযোগ দিয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।