ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি হাসানুজ্জামান আর নেই

TITUL ISLAM
আগস্ট ২৪, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি, হাসানুজ্জামান হাসান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরহুম হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে।

হাসানুজ্জামান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে (বিএনপি) সাংসদ নির্বাচিত হন।

তিনি বুড়িমারী স্থলবন্দরের একজন সিএন্ডএফ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাজা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বুড়িমারীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। হাসানুজ্জামানের ছোট ভাই আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।