ঢাকাশুক্রবার , ১ মে ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাল চুরির অভিযোগে ছেলেসহ আওয়ামী লীগ নেতা আটক

TITUL ISLAM
মে ১, ২০২০ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি,

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১০কেজি চালসহ আটক করা হয় তাদের।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্র জানিয়েছে, দীর্ঘদিন থেকে ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু মো. অব্দুল্লাহ্ ও তার ছেলে আজিজুর রহমান আজিজউপকার ভোগীদের চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রী করে আসছিলেন। বুধবার রাত ১২টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো.শামিম আনোয়ার এর নেতৃত্বে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের আবু আব্দুল্লাহ ও ছেলে আব্দুল আজিজকে আটক করা হয়েছে। আব্দুল্লাহ একজন ডিলার। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।