ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ডে শারদীয় দুর্গাপুজা

TITUL ISLAM
অক্টোবর ৮, ২০১৯ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপ ব্যুরো :-

প্রতি বছরের মত এবারেও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে মহাসমারোহে পালিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বাঙ্গালী হিন্দুর প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজা। এ উপলক্ষে শনিবার জুরিখ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান।

দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙ্গালী হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হলেও বর্তমানে সুইজারল্যান্ড সহ ইউরোপের দেশগুলিতে বসবাসরত বাঙ্গালীরাও নিয়মিত জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা পালন করে থাকেন।

আলোচনাকালে শ্যামল খান বর্তমান সরকারের দৃঢ় অসাম্প্রদায়িক অবস্থান এবং সেইসাথে জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি দমন ও বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ ব্যাপারী, সহ সভাপতি খান মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, উপদেষ্টা মিয়া কান্চন, সাংগঠনিক সম্পাদক সজল বড়ুয়া, শ্রম সম্পাদক অনিল বণিক, তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ীচরন সসীম ও মুন বণিক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, সুইজারল্যান্ড যুবলীগের সভাপতি জুয়েল মল্লিক সহ আরো অনেকে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।