ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় শশী খানকে উষ্ণ সংবর্ধনা

TITUL ISLAM
আগস্ট ১, ২০১৯ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :-
ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত সভাপতি শশী খান এর বাংলাদেশ আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি মুনা চৌধুরী ও সাধারন সম্পাদক আমান রেজা সহ কেন্দ্রীয় নেতা কর্মীগন।

৩১শে জুলাই বুধবার গুলশানের এক অভিজাত রেস্টুরেন্টে শশী খানের সম্মানে এক মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করে ঢাকাস্থ কেন্দ্রীয় ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম।

আলোচনায় সুইজারল্যান্ডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় সভাপতি, সাধারন সম্পাদক সহ উপস্থিত সকলেই। কিছুদিনের মধ্যেই সুইজারল্যান্ড ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে জানালেন শশী খান।

এতে অংশনেন কেন্দ্রীয় উপদেষ্টা সম্পা রেজা, ট্রাষ্টি কমল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক পিয়া জান্নাতুল, সাংগঠনিক সম্পাদক নওশিন নাহরিন মউ, তথ্য ও গবেষণা সম্পাদক আদনান ফারুক হিল্লাল, কার্যকরী সদস্য ফারজানা রওশন সহ আরো অনেকে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান।

আরহাম চৌধুরী ও সুপ্ত খানের গানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।