ঢাকারবিবার , ২৮ জুলাই ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতার সমাধিতে শ্যামল খানের শ্রদ্ধা নিবেদন

TITUL ISLAM
জুলাই ২৮, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান।

শুক্রবার ২৬ জুলাই তিনি তার নিজ জেলা টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় টুঙ্গিপাড়া পৌছে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।

দোয়া পরিচালনা করেন স্থানিয় ইমাম। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া করা হয়। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দির্ঘায়ূ, রাষ্ট্র পরিচালনায় সফলতা ও তার পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়।

এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা এস.এম. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান রাজা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, ওয়ার্ড যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামী নেতা তারেক খান রিপন, মোহাম্মদ সাহু, শৈবাল হাসান খান সহ আরো অনেকে।

পরে তারা বঙ্গবন্ধু ভবনে যান ও সেখানে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন। ঘুরে ঘুরে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করার পর তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ কমপ্লেক্স সরকারি বিশেষ গণগ্রন্থাগার পরিদর্শন ও বিপুল পরিমান বই সংগ্রহ করেন।

সন্ধ্যায় শ্যামল খান সহ সাথের সকলেই টাঙ্গাইলের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।