ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ত্রাণ বিতরণে আসছেন মির্জা ফখরুল

TITUL ISLAM
জুলাই ২৫, ২০১৯ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক,বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে ২৭ জুলাই লালমনিরহাট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ জুলাই) রাতে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৭ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন।

সোমবার কেন্দ্রীয় ত্রাণ কমিটির এক বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের ঢাকায় না থেকে বন্যা কবলিত এলাকায় যাওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দেন। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ২১ সদস্যের কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

এছাড়া রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে ৫টি আলাদা ত্রাণ কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।