ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

TITUL ISLAM
জুলাই ২৪, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:-
সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথচলা আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনি দিনে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

সোমবার ২২ জুলাই সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়।

বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান তার নীজ জেলার এই বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহন করেন।

এ বর্ণাঢ্য র‍্যালিতে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ সহ আরো অনেকে।

এছাড়াও টাঙ্গাইল যুবলীগ, সদর থানা আওয়ামী লীগ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলালীগ, তাঁতিলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে অংশনেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।