ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

“ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন “

TITUL ISLAM
জুলাই ২৪, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :
বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান তার নিজ জেলা টাঙ্গাইলে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে ২৩ জুলাই মঙ্গলবার তার বাসস্থল টাঙ্গাইল সদর ৩নং ওয়ার্ডের কৈশরের সহযোদ্ধা ও বঙ্গবন্ধুর সৈনিকদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করেন।
দোয়া পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান মিয়া। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া করা হয়। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দির্ঘায়ূ ও তার পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়।
এতে অংশগ্রহন করেন শহর আওয়ামী লীগ সহ সভাপতি কোরবান আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ আকন্দ, সাধারন সম্পাদক কমিশনার হেলাল ফকির, আওয়ামী নেতা রিপন খান, মোহাম্মদ আওরিয়া, শৈবাল খান সহ আরো অনেকে।
একই দিন সন্ধ্যায় শ্যামল খান সহ সকলেই নিরাপদে টাঙ্গাইল ফেরত আসেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।