ঢাকাবুধবার , ২২ মে ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ডে মন্ত্রী জাহিদ মালেককে ফুলের শুভেচ্ছা

TITUL ISLAM
মে ২২, ২০১৯ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সুইজারল্যান্ড প্রতিনিধি :
সুইজারল্যান্ডের জেনেভাতে ২০-২৮মে ২০১৯-এ ৭২ তম বিশ্ব স্বাস্থ্য অধিবেশন অনুষ্ঠিত হবে। ৭২তম বিশ্ব স্বাস্থ্য অধিবেশনে যোগ দিতে ১৯মে রবিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য ও পরিবারকল্যান মন্ত্রী জনাব জাহিদ মালেক সুইজারল্যান্ডের জেনেভা বিমান বন্দরে অবতরন করেন। জেনেভা বিমান বন্দরে সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগের নেতা কর্মীগন প্রিয় মন্ত্রীকে মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন ।
এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি অরুন বরুয়া, মোবারক আলী, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী নেতা জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী, সুইডেন আওয়ামী লীগের ফরহাদ আলী খান সহ আরো অনেকে।
৭২ তম বিশ্ব স্বাস্থ্য অধিবেশনে WHO এর নীতি নির্ধারণ, তার মহাপরিচালক নিযুক্ত করা, আর্থিক নীতিগুলি তত্ত্বাবধান এবং প্রস্তাবিত প্রোগ্রাম বাজেট পর্যালোচনা এবং অনুমোদন করবে। অনুষ্ঠানটি সমস্ত WHO এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য উন্মুক্ত থাকবে এবং WHO এর নির্বাহী বোর্ডের দ্বারা প্রস্তুত একটি নির্দিষ্ট স্বাস্থ্য বিষয়সূচির উপর মনোযোগ দেবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।