ঢাকামঙ্গলবার , ২১ মে ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

TITUL ISLAM
মে ২১, ২০১৯ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইতালি প্রতিনিধি :
ইসলামের বিধি নিষেধ ও অনুশাসন গুলোকে যেন আগামী প্রজন্ম সঠিক ভাবে ধারণ করতে পারে এবং সেই সঙ্গে বিদেশীদের কাছে ও ইসলাম ধর্মের সার্বজনীন ও ভ্রাতৃত্ব বোধ কে তুলে ধরার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবার ও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সমিতি।
রাজধানী রোমের বাঙালি জন বহুল এলাকা তরপিনাত্তাস্থ স্থানীয় একটি মাঠে এই মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তিনি বলেন” এই পুণ্য ময় মাসটিতে আমরা যেন বেশি বেশি ইবাদত ও তওবা করতে পারি যেন মহান আল্লাহ আমাদের গোনাহ ক্ষমা করে দেন। তিনি আরো বলেন পাশাপাশি আমরা যেন এই মাসটি থেকে শিক্ষা নিয়ে মানবীয় গুন সম্পন্ন মানুষ হতে পারি। যা থেকে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।”
বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু ও সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ বলেন” জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করার লক্ষেই ধর্মীয় অনুশাসন গুলো মানতে হবে। ইসলাম একটি শান্তির ধর্ম তা আমাদের বিশ্ব বাসীর কাছে উপস্থাপন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ও ব্যবসায়িক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালীর সাংবাদিক সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও বিদেশীরা।
শেষে সারা বিশ্বে র সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুর রোমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।