ঢাকাশনিবার , ৩ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে ১৪ লাখ রুপিসহ ব্যবসায়ী গ্রেফতার

TITUL ISLAM
নভেম্বর ৩, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২রা নভেম্বর) দিবগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যবসায়ী আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া ১৬৩/৬ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে বরে জানাগেছে। তার তৈরি পোশাক ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশি চালায় সদর থানা পুলিশ।

এসময় আবু সালেহের শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ৬৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞসাবাদ শেষে ১৯৭৪ সালের বিষেশ ক্ষমতা আইনের ২৫(বি) ১(বি) ধারায় ব্যবস্থা মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন
তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।