ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ, থানায় অভিযোগ

TITUL ISLAM
এপ্রিল ২০, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা খোদরপাড়া গ্রামের মকবুল হোসেনর পুত্র জুয়েল এর বিরুদ্ধে সালেহা বেগম (৪২) নামে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ বছর যাবত ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগি ওই নারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষক জুয়েল কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগির অভিযোগ সূত্রে জানা গেছে,শ্রীখাতা খোদরপাড়া এলাকার বিধবা নারী সালেহার সাথে ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার মকবুল হোসেনের পুত্র জুয়েলের সাথে। এর পর সালেহার বাড়ীতে কেউ না থাকার সুযোগে তার বাড়ীতেসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দৈহিক মেলামেশা করে আসছে জুয়েল।

এরই এক পর্যায় ১৫ এপ্রিল রাত ১০টার দিকে সালেহার বাড়ীতে এসে পূর্বের ন্যায় ধর্ষণ করে এবং বিয়ের কথা বলায় পালিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু সাজ্জাদ বলেন, এ বিষয়ে সালেহা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।