ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে হামলার প্রতিশোধ নিতে চায় আইএস

TITUL ISLAM
মার্চ ১৯, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোটঃ 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি করে অর্ধশত মুসল্লিকে হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা। আইএসের মুখপাত্র আবু হাসান আল মুজাহির ৪৪ মিনিটের এক অডিও বার্তায় এই প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছেন। খবর ইন্ডিপেন্ডেন্ট’র।

আইএসের ওই জ্যেষ্ঠ নেতা অডিও বার্তায় বলেন, ‘দুই মসজিদে গণহত্যার এই দৃশ্য দেখে বোকা মানুষদের এবার জেগে ওঠা উচিত।

আর তাদের ধর্মের ওপর এমন হামলার প্রতিশোধ নেয়ার জন্য খিলাফতের (আইএস) সদস্যদের উৎসাহিত করা উচিত। ’ আল মুজাহির এই গণহত্যাকে সিরিয়ায় তাদের শেষ নিয়ন্ত্রিত অঞ্চলে চালানো গণহত্যার তুলনা করেন।

তিনি আরও বলেন, ‘এই যে সিরিয়ার বাঘিজ, সেখানেও মুসলিমদের হত্যা করা হচ্ছে বোমাসহ পরিচিত অপরিচিত সব গণহত্যার অস্ত্র দিয়ে।

মুসলিমদের ওপর এমন গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।