ঢাকাশনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আবারও রক্তাক্ত ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর আবারও বিস্ফোরণ

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ঃ আবারও রক্তাক্ত ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর। পুলওয়ামাতে ৪২ জন জওয়ানের নিহত হওয়ার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল অঞ্চলটি। এবার রাজৌরির নৌসেরা সেক্টরে বিস্ফোরণ ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, বিস্ফোরণে সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। নৌসেরা সেক্টরে লাইন অফ কন্ট্রোল থেকে ১.৫ কিলোমিটার ভেতরে মাটিতে বিস্ফোরক পোঁতা ছিল। সেই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করতে গিয়েই ফেটে যায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মেজরের। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এক জওয়ান।

সুত্র ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।