ঢাকাশনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেঁড়া কাটতে গিয়ে ৩ চোরাকারবারী আটক

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :: 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে ভারত থেকে গরু পাচারের সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, গভীররাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ১০৯৮ মেইন পিলার সংলগ্ন ১ এস পিলারের নিকট সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে গরু পাচার করতে ভারত থেকে গরু পাচার করতে যায় এই ৩ চোরাকারবারী।
বিজিবি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো দা ও একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন, চর ভুরুঙ্গামারী গ্রামের আবু বক্করের পুত্র মকবুল হোসেন (৪০), মাইদুল ইসলাম (৩৮) ও দক্ষিন তিলাই গ্রামের কোব্বাত আলীর পুত্র আজাদুর ইসলাম (৩৫)।
পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ/২৫ ধারায় ভূরুঙ্গামারী থানায় ভাওয়ালকুড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ জোবায়দুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।