ঢাকাবৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় দরিদ্র ঘরের পিতাহারা ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। 

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বাড়ির পার্শ্ববর্তী এক মুদির দোকান থেকে ফিরছিল মেয়েটি। এমন সময় প্রতিবেশি হোসেন ফকিরের ছেলে জাহেদুল (১৬) এবং তার খালাতো ভাই আয়নাল (২৮) মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে তাকে জোরর্পূবক ধর্ষণ করে। 

পরে ধর্ষণের শিকার ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন। 

মেয়েটির মামা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিষয়টি থানায় জানানো হয়েছে। আমরা মেয়েটির চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করায় এখন পর্যন্ত ধর্ষকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে পারিনি। 

এ ব্যাপারে হাতীবান্ধা থানা অফিসার ইনর্চাজ ওমর ফারুক জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।