ঢাকারবিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার ছুরিঘাতে আহত

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিম (২৮) ছুরিঘাতে আহত হয়েছে। রোববার দুপুরে ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে তাকে ছুরিঘাত করে পালিয়ে যায় সুজন (২৭) নামে এক যুবক। ব্যাংক ম্যানেজার রেউাউল ওই উপজেলার পুর্ব কাদমা এলাকার সোলেমান আলীর পুত্র এবং সজুন একই উপজেলার আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের সাথে আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুপুরে স্থানীয়রা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে মিমাংশা বৈঠকে বসে। এ সময় হঠাৎ করে সুজন ছুরি বের করে ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় ব্যাংক ম্যানেজার রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।