ঢাকাশুক্রবার , ৮ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

TITUL ISLAM
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে শাহেপ্রতাপ মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক মোসাম্মদ সুমা বেগম (৩৩) রায়পুরা উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী।

শুক্রবার সকালে নরসিংদী ডিবি কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতাহার আলী। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।