ঢাকামঙ্গলবার , ৫ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী কারাগারে

TITUL ISLAM
ফেব্রুয়ারি ৫, ২০১৯ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ নাশকতার মামলায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ কেএম মোস্তাকিনুর রহমান।

লালমনিরহাট আদালতের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৭ সালের বিশেষ ট্রাইব্যুনালে নাশকতার অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা (১৩৭/১৭) দায়ের করা হয়। এ মামলায় ২৮ জন আসামি মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আসামিরা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।