ঢাকাশনিবার , ১২ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

TITUL ISLAM
জানুয়ারি ১২, ২০১৯ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ এম,লুৎফর রহমান,নরসিংদী :

নরসিংদীর শিবপুরে কারারচরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার উপজেলার দক্ষিণ কারারচরে একটি কলা বাগান থেকে ওই অজ্ঞাত নারীর (৩৫) মরদেহটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক শামীনুল আলম জানান, আজ শনিবার সকালে শিবপুরের হারামাইন মিলগেইটের বিপরীত রাস্তার পাশের একটি কলা বাগানে অজ্ঞাত নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শশত্রুতার জের ধরেই এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। নারীর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে,তবে লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।