ঢাকারবিবার , ১৪ অক্টোবর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তামিমকে চাপা দিয়ে বাস থেকে লাফ দিল চালক

TITUL ISLAM
অক্টোবর ১৪, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক মিশনের সামনে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় কলেজছাত্র ও উপজেলা ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলাম তামিম (২১) নিহত হয়েছেন।
এ সময় বাস থেকে লাফ দিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।

শনিবার দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম উপজেলা সদরের চরগাধাতলী গ্রামের মাসুদুর রহমানের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ আতিয়ার রহমান বলেন, মোটরসাইকেল যোগে আশোকাঠী থেকে গৌরনদী ফিরছিলেন ছাত্রলীগ কর্মী তামিম।
গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক মিশনের সামনে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস তামিমকে চাপা দেয়।

এ সময় বাস থেকে লাফ দিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালক-হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি শেখ আতিয়ার রহমান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।