ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যারা নির্বাচনী প্রচারণার নামে মিথ্যাচার করবে তাদের উচিত জবাব দেবেন – সমাজকল্যাণমন্ত্রী

TITUL ISLAM
ডিসেম্বর ২৬, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এলাকায় এসে যারা নির্বাচনী প্রচারণার নামে মিথ্যাচার করবে তাদের উচিত জবাব দেবেন , মনে রাখবেন কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি চারদিকে যেনো নৌকার বিজয়ের জোয়ার উঠে ।

আজ (২৬ ডিসেম্বর) সন্ধ্যায়
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখাওয়া বিদ্যালয় মাঠে ৪র্থ দিনের নির্বাচনী প্রচারণায় জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন সেই জোয়ারে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভেসে যাবে। তাদের কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।
একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা ভালো আছি। আগামীতে ভালো থাকতে চাইলে ৭ জানুয়ারি আপনারা একটি করে নৌকা মার্কা ভোট দিয়ে নৌকার জয়যুক্ত করেন।
তিনি বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। আমরা শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো।

ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা যার যার ওয়ার্ডে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।