ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে, কারা যাবে না-শাজাহান খান

TITUL ISLAM
অক্টোবর ৯, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে, কারা যাবে না- শাজাহান খান বলেছেন, জনগণ এ সরকারের বোঝা নয়। জনগণ জেগেছে,বিএনপি এ দেশের গণতন্ত্রকে নস্যাত করতে চায়। তারা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেন বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। বিএনপি ক্ষমতার বা ক্ষমতার বাহিরে যে অবস্থায় থাকুক, তারা মূলত হত্যার রাজনীতি করে।

আদিতমারী সরকারি জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ সভাপতি সিরাজুল হক, রংপুর মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।