ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরেও ভাগ্যে জুটেনি মুজিববর্ষের ঘর তিন সন্তান নিয়ে করছেন মানবেতর জীবনযাপন

TITUL ISLAM
জানুয়ারি ১২, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি ঘরের জন্য উপজেলা প্রশাসননের নিকট পর পর তিনবার কাগজ জমা দিয়েও ভূমিহীন ইসমাইলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের ঘর।

ভূমিহীন ইসমাইল উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সরেজমিনে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে গিয়ে দেখা গেছে,এক বেলা খাইলে অন্য বেলায় খাবার জোগাইতে পারেনা, থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি টিনের চালায় তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল।

দুর থেকে দেখে মনে হয় গোয়াল ঘর এটি! তবুও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নজরেও আসেনি তাদের এই পলিথিনের ঘরটি।

কান্নাজড়িত কন্ঠে ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ।

অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি কাগজ জমা দিয়েছি কিন্তু তিন বছরে ও তা বাস্তবায়ন হয়নি।

তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটে আমার।

এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন,ওই ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।