ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

TITUL ISLAM
জুন ১৪, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ থানার ক্লুলেস বিকাশ এজেন্ট হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী আসামি শান্ত মিয়াকে দেড় মাস পর গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা,সহ আরো অনেকে।।

গ্রেফতার শান্ত মিয়া নেত্রকোনার পূর্বদলা উপজেলার জৈষ্ঠবর এলাকার খোকন মিয়ার ছেলে। গ্রেফতার অপর পাঁচজন হলেন কালীগঞ্জ উপজেলার বত্রিশ হাজারী এলাকার সোহরাব আলীর ছেলে আশরাফুল আলম ওরফে আফতাবুল, একই এলাকার শামসুল হকের ছেলে জাহাঙ্গীর আলম মুন্সি, সমের আলীর ছেলে ওমর ফারুক, মদনপুর চলবলার এলাকার সরাফত আলীর ছেলে রসুল মিয়া ও বান্দের কুড়া এলাকার মাসুম আলীর ছেলে মানিক মিয়া।

পুলিশ সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গত ২১ এপ্রিল রাত ১টার দিকে উপজেলার চাপারহাট বাজারের বিকাশ এজেন্ট আনোয়ারুল ইসলাম ওরফে আইয়ুব বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চন্দ্রপুর ইউপির বত্রিশ হাজারী এলাকায় রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আইয়ুবের বড়ভাই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।