ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে লালমনিরহাটে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

TITUL ISLAM
জানুয়ারি ৪, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন হয়েছে। বুধবার সকালে লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন। শেষে জেলা ছাত্রলীগ অফিস চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামিলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আওয়ামিলীগের নেতৃবৃন্দ জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দকে কেক খাইয়ে দেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।