ঢাকাবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ভোটে আসতে ভয় পায় -পরিকল্পনামন্ত্রী

TITUL ISLAM
ডিসেম্বর ২৮, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,
বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে।

দুপুরে লালমনিরহাটের মোস্তফী বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ।

তিনি আরো বলেন ভারতের সঙ্গে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সাথে যে কোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।