ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সাংবাদিককে মারধর: প্রতিবাদে মানববন্ধন

TITUL ISLAM
ডিসেম্বর ২৫, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুরে ওই উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মেহনা টিভি’র সাংবাদিক সমুন খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ঢাকাপোষ্টের প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, জাগোনিউজের প্রতিনিধি রবিউল হাসান, কালের কন্ঠ’র প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নে উপ-নির্বাচনে সাংবাদিক হযরত আলীসহ ওই ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের উপর চেয়ারম্যান প্রার্থী নুরল আমিনের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।