ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে  হাতীবান্ধায় মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা 

TITUL ISLAM
আগস্ট ২৫, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে লালমনিরহাটের হাতীবান্ধায়
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল কালাম উক্ত প্রতিযোগিতার আয়োজন করেন।
এতে ওই ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১শত ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ৫০ টি প্রশ্নের ৩০ মিনিটের পরিক্ষা নেয়া হয়৷
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল। এছাড়া আরও বক্তব্য রাখেন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফিরোজ হোসেন, ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল প্রমূখ।
এদিকে আলোচনা সভায় ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী তানিম বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষন দেন। পরে পরিক্ষায় ১ম, ২য় ও ৩য় হিসেবে উর্তিন্নদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।