ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৩শত বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

TITUL ISLAM
জুলাই ১, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩শত বোতল ফেনসিডিলসহ কবির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা থেকে একটি অটো ভ্যানের ঝুড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর কুমার বর্মনের নেতৃত্বে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় একটি অটো ভ্যান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় অটো ভ্যানটি জব্দ করা হয়। আর গ্রেপ্তার করা হয় মাদক কারবারি কবির হোসেনকে।

তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।