ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

TITUL ISLAM
জুন ৩০, ২০২২ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

পরিমল চন্দ্র বসুনিয়া।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী।

বুধবার (২৯ জুন) দুপুরে জেলা বিএনপির সদস্য মাজেদুল ইসলাম পাটোয়ারীর আর্থায়নে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পানিবন্দী দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় শুকনো খাবার হিসেবে, চিড়া, মুড়ি, গুড় ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঠিক এই দুঃসময়ে পানিবন্দী মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসেন জেলা বিএনপির সদস্য মাজেদুল ইসলাম পাটোয়ারী। এভাবেই ঘরে পানিবন্দি অবস্থানরত মানুষের জন্য খাবার নিয়ে নিয়মিত ছুটেছেন বিএনপির এই নেতা।

মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, পানিবন্দি পরিবারগুলোর মাঝে খাবার বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এ ছারাও ভবিষ্যতেও যে কোন দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।