ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

TITUL ISLAM
জুন ২৯, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ১ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ প্রদান করা হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।