ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে যুবকের আত্মহত্যা

TITUL ISLAM
জুন ২৪, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অচিন্ত কুমার (২৬) নামে এক ফ্রিল্যান্সার আত্মহত্যা করেছেন।

আজ ২৪ জুন উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসি।

মৃত অচিন্ত কুমার(২৬) উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া এলাকার শংকর চন্দ্র রায়ের ছেলে।

বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সাথে ঝগড়া করে রাতে ঘুমাতে যান। পরে সকালে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে অচিন্ত কুমারের মরদেহ উদ্ধার করেন।

এদিকে শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলেও অচিন্তের আত্মহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তার পরিবার।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, বিষয়টি দুপুরে জেনেছি। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি, অচিন্ত কুমারের মৃতদেহ সৎকার করেছেন তার পরিবার। পরিাবরের কোন অভিযোগ না থাকায় পুলিশ পাঠানো হয়নি বলেও তিনি জানান।

 

সুত্রঃ লালমনিরহাট বার্তা 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।