ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ২১ কেজি গাঁজা ও বহনকারী প্রাইভেট জব্দ আটক ২

TITUL ISLAM
জুন ২৪, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার বিশেষ অভিযানে ২১ কেজি মাদকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সকালে জেলা ডিবি পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্ব উপজেলার কালীগঞ্জ রুদ্রেশ্বর গ্রামের সিরাজুল মার্কেট এলাকা থেকে এসব মাদকদ্রব্যসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আমিরুল ইসলাম ও সম্রাট হোসেন।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী ডিবি পুলিশ ঘটনাস্থলে প্রাইভেট কারটি আটক করে তল্লাশি চালান। এসময় প্রাইভেট কারের ভিতর থেকে ৬টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে তাদের দুজনকে গ্রেফতার করেন সংস্থাটি। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনে একটি প্রাইভেট কার।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, প্রাইভেট কার থেকে বিশেষ কায়দায় রাখা ৬ ব্যাগ গাঁজা পাওয়া যায়। যার প্রতিটির ওজন ৩ কেজি ৫০০ গ্রাম করে ২১ কেজি গাঁজা ও বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।