ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারী মুল হোতাসহ গ্রেফতার ২

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট।।
জুন ১৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদের উপর হামলাকারী প্রধান আসামি কাদের ও ফারজানাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি এটি এম গোলাম রসুল
বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ন্যাক্কার জনক। এ ঘটনায় মামলা রুজুর হবার এক দিনের মধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এবং আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে,বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

মামলায় বলা হয়, সাংবাদিক সাব্বির আহমেদ কাছে থাকা নগদ দশ হাজার টাকা একটি হেন্ডিক্যাম ক্যামেরা সহ বেশ কিছু ডকুমেন্টারি সম্বলিত কাগজ পত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।

গত বুধবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদে উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিন্হিত একটি ক্যাডার গ্রুপের সদস্যরা।

সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ জিম্মি করে হামলা এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত করে।

ও হুমকি দিয়ে চলে যায় এবং তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করার কড়া হুসিয়ারী দিয়ে জীবন নাশের হুমকি দেয় বলে জানান সাংবাদিক সাব্বির আহমেদ।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি সভাপতি ইউনুস আলী সহ সাংবাদিক সমাজ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আসামীদের দ্রুত গ্রেফতার করায় কালীগঞ্জ থানা পুলিশের সকল সদস্য কে কৃতজ্ঞতা জানান আহত সাংবাদিক সাব্বির আহমেদের মা রারেয়া বেগম।।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।