ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ফেসবুক লাইভে নির্যাতন; অন্যতম হোতা গ্রেফতার 

TITUL ISLAM
জুন ৮, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে চাঞ্চল্যকর ফেসবুক লাইভে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২ নং আসামী    জয়কে নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৮ জুন) সকালে র‍্যাব- ১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (৭ জুন) বিকেলে নীলফামারীর ডিমলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয় ওই হাতিবান্ধার কেতকিবাড়ী এলাকার দুলু মিয়ার পুত্র এবং এই মামলার ২ নম্বর আসামী। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গেফতারকৃত কিশোর গ্যাং সদস্য জয় ঘটনার সাথে তার এবং এজহারে উল্লেখিত অন্যান্য সদস্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।