ঢাকাশনিবার , ২৮ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ধানক্ষেত থেকে ৮ফিট লম্বা অজগর উদ্ধার

TITUL ISLAM
মে ২৮, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

হাতিবান্ধা লালমনিরহাট সংবাদদাতা।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধানক্ষেত থেকে  লম্বায় প্রায় ৮ফিট লম্বাঅজগর সাপটি উদ্ধার করা হয়।

এলাকা বাসী সুত্রে জানাযায়  দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা৷এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপ নিয়ে বনে ছেড়ে দিবেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।