ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

TITUL ISLAM
মে ২৬, ২০২২ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় মিথ্যা মাদক ব্যবসার ডিলার হিসেবে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুস সালামের মেয়ে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সালামের মেয়ে ছনিয়া খাতুন।
জানা যায়, গত ২১ মে বিভিন্ন গনমাধ্যমে থানা পুলিশকে ম্যানেজ করে ইয়াবা,ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে এমন সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন ভুক্তভোগী।
এ সময় তিনি আরো দাবী করেন, এলাকার কতিপয় লোকজনের সাথে জমিজমা
 সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকদের মিথ্যা ও মনগড়া তথ্য প্রদান করে বিভ্রান্ত সৃষ্টি করা হয় ।
সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী।
 এ সময় গোতামারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রোকুনুজ্জামান, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।