ঢাকারবিবার , ২২ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ কালীগঞ্জের শেখ আব্দুল আলিম

TITUL ISLAM
মে ২২, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের অনুদানের চেক পেলেন লালমনিরহাটের সাংবাদিক শেখ আব্দুল আলিম। রোববার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদানের চেক বিতরণ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দৈনিক মানবজমিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও লালমনিরহাট বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ আব্দুল আলিমকে আর্থিক সহায়তা বাবদ  ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক প্রদানের সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ ও লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু উপস্থিত ছিলেন। চেক গ্রহণের পর সাংবাদিক শেখ আব্দুল আলিম সরকারকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক অসচ্ছল, অসহায়, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদের নির্ধারিত ফর্মে যথাযথ নিয়ম অনুসরণ করে আগামী ৩০ মে ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।