রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
মাদকের ভয়াবহ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং মাদক ও চোরাচালান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১৯ মে বৃহস্পতিবার লালমনিরহাট কালীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকালে মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম। এসময় তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন-
“মাদক ও চোরাচালান কোনো ব্যবসা না ” এটি একটি অপরাধ – পুলিশ সুপার আবিদা সুলতানা
মাদক ও চোরাচালানকারি সে যত বড় ক্ষমতাবান হোক না তাকে কোন ছাড় দেওযা হবে না। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলা পুলিশ প্রতিনিয়ত মাদক ও চোরাচালান এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল হক (অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্), সভাপতিত্ব করেন এ টি এম গোলাম রসুল (অফিসার ইনচার্জ), কালীগঞ্জ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেকে।।


