ঢাকাশুক্রবার , ২০ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ  উদ্ধার

TITUL ISLAM
মে ২০, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধার পুর্ব ফকিরপাড়া এলাকায় খুটামারা নদী থেকে নুর আলম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শুক্রবার সকালে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত নুর আলম (২৫) ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি এলাকার নিজামুদ্দিনের পুত্র বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা ।

ফকিরপাড়া ইয়নিয়নের ২ নং ওয়ার্ডের ইউ-পি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে নুর আলম নানা রোগে আক্রান্ত ছিলো।  এর আগেও দীর্ঘদিন সে নিখোঁজ ছিলো । ৩ দিন আগে আবারও নিখোঁজ হয় সে । শুক্রবার সকালে ওই এলাকায় খুটামারা নদীর পাশে ধান ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে অবস্থান করছি।

স্থানীয়রা বলছেন নুর আলম মৃগী রোগে আক্রান্ত ছিলো। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।