ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এবার কালীগঞ্জে ১ হাজার ১শত লিটার সয়াবিন জব্দ ! ২ ব্যবসায়ী জরিমানা

TITUL ISLAM
মে ১৯, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা এর নেতৃত্বে ১৯ মে কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার ও কাল ভৈরব বাজারে পৃথক দুইটি অভিযান চালিয়ে পুরাতন দরের ১হাজার ১শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

কাকিনা বাজারে ডিলার সজীব ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর আলম এর দোকান থেকে ৫শত লিটার পূর্বের দরের সয়াবিন জব্দ করে ৮হাজার টাকা এবং দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের খুচরা বিক্রেতা হানিফ ট্রেডার্স এর মালিক হানিফ মিয়ার দোকান থেকে ৬শত লিটার পূর্বের দরের সয়াবিন জব্দ করে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত সয়াবিন পূর্বের দরে বাজার কমিটির মাধ্যমে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়। সহকারী পরিচালক জানান, পূর্বের দরের সয়াবিন যদি কোনো দোকানে কিংবা ডিলারের কাছে মজুদ থাকার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।