ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারিতে ক্লিনিকেই মাদক সেবনের ভিডিও ফাঁস

TITUL ISLAM
মে ১৯, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আদিতমারি প্রতিনিধি,  লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবু মোহাম্মদ সায়েমের ক্লিনিকেই মাদক সেবনের একটি ভিডিও ফাঁস হয়েছে। সরকারি ক্লিনিকে মাদক প্রস্তুত করে তা সেবন করতে দেখা যায় ভিডিওটিতে। সম্প্রতি এ ভিডিও ফাঁস হলে উপজেলা জুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

২৬ সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার কুমড়িরহাট মধুপুরের  কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার সায়েম মাদক প্রস্তুত করে সেবন করছেন। সেখানে তার পাশে একজনকে দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নাই। তিনি সেখানে কলকিতে নিষিদ্ধ গাঁজা প্রস্তুত করছেন। সেখানে ক্লিনিকের স্বাস্থ্য সরঞ্জামাদিও দেখা যায়। প্রস্তুতের পর অভিযুক্ত সায়েমকে তা সেবন করতেও দেখা যায়।

সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে একজন সরকারি চাকুরিজীবীর এমন মাদক সেবনের ঘটনায় তুমুল সমালোচনা শুরু হয়েছে উপজেলা জুড়ে।

বর্তমান আওয়ামীলীগ সরকার যেখানে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার এবং ডোপ টেস্ট করে চাকুরির কথা বলছেন সেখানে এরকম ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে অভিযুক্ত কমিউনিটি প্রোভাইডার সায়েমকে ফোন দেওয়া হলে পরে কথা বলবো জানিয়ে ফোন কেটে দেন। ঘন্টাখানেক পর আবারও ফোন দেওয়া হলে তিনি তা কেটে দেন।

এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমি শুনেছি এরকম কিছু ঘটেছে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কেউ মাদকের সাথে সংশ্লিষ্ট থাকলে তা বরদাশত করা হবেনা। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।