ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চলন্ত ফ্যান পড়ে চার ছাত্রী আহত

TITUL ISLAM
মে ১৮, ২০২২ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল , লালমনিরহাট।

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন চলন্ত ফ্যান খুলে পড়ে ৪ ছাত্রী আহত হয়েছে। বুধবার (১৮মে) দুপুরের দিকে নবম শ্রেণীর শ্রেণীকক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলায় পরিত্যক্ত ঘোষিত ১০৮ নং কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান চলছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

বিদ্যালয়ের দিবা শিফ্ট এর শিফ্ট ইনচার্জ সহকারী শিক্ষক আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণীতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাশ চলছিল। এসময় দুপুর দেড়টার সময় হঠাৎ ৯ম শ্রেণীর শ্রেণিকক্ষ থেকে ছাত্রীদের চিৎকার শোনে ছুটে গিয়ে দেখি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ৪ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের মধ্যে হিতৈষী রায়ের কপালে কেটে যায়। বাকী ৩ ছাত্রী হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাৎক্ষণিক আহত ৪ ছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ৩ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং আহত হিতৈষী রায়ের কপালে সেলাই দেয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ ছাত্রীকেই বাড়ি পাঠানো হয়।

অভিভাবকদের দাবী, গাফিলতি ও অব্যবস্থাপনার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। এছাড়া দুই বছর আগেও ওই কক্ষের ছাদ ধ্বসে কয়েকজন ছাত্রী আহত হয়েছিলেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বালিকা বিদ্যালয়েত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, কক্ষটি অনেক পুরনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।