ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভুট্টা ক্ষেতে শিক্ষার্থীর মরদেহ ঃ ধর্ষণের পর হত্যার অভিযোগ

TITUL ISLAM
মে ১৫, ২০২২ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ওই এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি এই মাত্র ঘটনাস্থলে এসেছি।

ভুট্টা ক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারনা করা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।